সিনহুয়া বার্তা সংস্থা কর্তৃক সংকলিত ‘সি চিন পিংয়ের নেতৃত্বে চীনের শাসনব্যবস্থা’ শীর্ষক গ্রন্থের প্রথম খণ্ড, সম্প্রতি সিনহুয়া প্রকাশনা সংস্থা থেকে, চীনা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে এবং দেশ-বিদেশে বিতরণ করা হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, সি চিন পিং-কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি মহান ঐতিহাসিক উদ্যোগ, দৃঢ় রাজনৈতিক সাহস, ও শক্তিশালী দায়িত্ববোধের মাধ্যমে, পার্টি ও দেশের কর্মকাণ্ডে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। পাশাপাশি, নতুন যুগে বাস্তব প্রয়োগের মাধ্যমে, সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের চিন্তাধারা গড়ে উঠেছে, যা চীনা শৈলীর আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী দেশ গঠন এবং জাতীয় পুনরুজ্জীবনের লক্ষ্য পূরণের বৈজ্ঞানিক দিকনির্দেশনা দেয়। এই প্রক্রিয়ায়, সিনহুয়া বার্তা সংস্থার সাংবাদিকরা বহু প্রামাণ্য সংবাদ-প্রতিবেদন রচনা করেছেন, যেখানে সি চিন পিংয়ের দেশ প্রশাসনের গভীর চিন্তাধারা, বিস্তৃত বাস্তব প্রয়োগ, জনগণের প্রতি গভীর অনুরাগ এবং অসাধারণ সাফল্য প্রতিফলিত হয়।
আলোচ্য গ্রন্থে সিনহুয়ার ২৬টি দীর্ঘ প্রতিবেদন এবং সি চিন পিংয়ের ৪১টি সংবাদচিত্র অন্তর্ভুক্ত রয়েছে। ছবি ও লেখার সমন্বয়ে এতে সি চিন পিংয়ের দূরদর্শী নেতৃত্বে চীনের জাতীয় পুনরুজ্জীবনের পথে অগ্রযাত্রার অসাধারণ ইতিহাস তুলে ধরা হয়েছে এবং তাঁর চিন্তাধারার সত্যিকারের শক্তি ও বাস্তব প্রভাব জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে।
(শিশির/আলিম/আনন্দী)