মেক্সিকোতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় কোনো চীনা নাগরিক আহত হননি বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মেক্সিকোতে মাদকসম্রাট নিমেসিও ওসেগুয়েরা ছারভ্যান্টেসের মৃত্যুর পর দেশটির বিভিন্ন এলাকায় সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষাপটে মেক্সিকোতে অবস্থানরত চীনা দূতাবাস সেখানে অবস্থানরত চীনা নাগরিকদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। মাও নিং বলেন, চীন মেক্সিকোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত কোনো চীনা নাগরিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি