সরকারি সফরে চীনে এসে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। বুধবার চীন পৌঁছান তিনি। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে এবারের সফর মের্ৎসের দায়িত্ব নেওয়ার পর চীনে প্রথম সফর।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে মতবিনিময় করবেন। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চীন সফর করবেন তিনি।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া