চীন বলেছে, যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে সাম্প্রতিক বাণিজ্য সহযোগিতা যেন কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু না করে এবং অন্য দেশের স্বার্থ বিপন্ন না করে। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মুখপাত্র বলেন, চীন সবসময় বিশ্বাস করে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা পারস্পরিক লাভজনক হওয়া উচিত এবং তা তৃতীয় পক্ষের স্বার্থের ক্ষতি করা উচিত নয়।
সাম্প্রতিক চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া ৯৯ শতাংশেরও বেশি মার্কিন পণ্যে বাণিজ্য বাধা কমাবে। অন্যদিকে, ইন্দোনেশিয়া থেকে আমদানির ওপর ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এবং নির্দিষ্ট কিছু পণ্যে শূন্য শতাংশ শুল্কও কার্যকর করবে।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি