ডিসেম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি অপ্রাপ্তবয়স্কদের আদর্শিক ও নৈতিক শিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটি অপ্রাপ্তবয়স্কদের আদর্শিক ও নৈতিক শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং এই কাজের বিভিন্ন দিক থেকে নতুন অগ্রগতি ও অর্জনকে উৎসাহিত করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে।
সি জোর দিয়ে বলেন যে, নতুন যাত্রায় শিক্ষার মাধ্যমে সদগুণ লালনের মৌলিক কাজটি বাস্তবায়ন করা, অপ্রাপ্তবয়স্কদের আদর্শিক ও নৈতিক শিক্ষাকে কৌশলগত ও মৌলিক কাজ হিসেবে বিবেচনা করা, নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্রের উপর সি চিন পিংয়ের চিন্তাধারাকে অবিচলভাবে ব্যবহার করে তাদের মন ও আত্মাকে বিকশিত করা, স্কুল, পরিবার ও সমাজের মধ্যে সহযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা উন্নত করা, বিশাল সংখ্যক অপ্রাপ্তবয়স্ককে উচ্চ-আদর্শ প্রতিষ্ঠার জন্য শিক্ষিত করা ও নির্দেশনা দেওয়া, সমাজতান্ত্রিক মূল মূল্যবোধ অনুশীলন করা, ভালো নৈতিক চরিত্র ও আচরণগত অভ্যাস গড়ে তোলা এবং নৈতিক, বৌদ্ধিক, শারীরিক, নান্দনিক এবং শ্রম শিক্ষায় সুপরিচিত সমাজতান্ত্রিক নির্মাতা ও উত্তরসূরী হওয়ার জন্য প্রচেষ্টা করা প্রয়োজন। সকল স্তরের পার্টি কমিটি এবং সরকারগুলোর সাংগঠনিক নেতৃত্বকে শক্তিশালী করা এবং প্রাসঙ্গিক বিভাগ ও গণসংগঠনগুলোকে আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করা উচিত, যাতে নাবালকদের সুস্থ বিকাশের জন্য একটি অনুকূল সামাজিক পরিবেশ তৈরি করতে একসাথে কাজ করা যায়।
আজ (সোমবার) বেইজিংয়ে অপ্রাপ্তবয়স্কদের আদর্শিক ও নৈতিক শিক্ষাবিষয়ক একটি আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা জানানো হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সচিব ছাই ছি সভায় উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দেন।
(লিলি/হাশিম/তুহিনা)
অপ্রাপ্তবয়স্কদের আদর্শিক ও নৈতিক শিক্ষার বিষয়ে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.