অবৈধ ‘সান ফ্রান্সিসকো শান্তিচুক্তি’ তুলে ধরায় তাকাইচির সমালোচনা করলো চীন

অবৈধ ‘সান ফ্রান্সিসকো শান্তিচুক্তি’ তুলে ধরায় তাকাইচির সমালোচনা করলো চীন
নভেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: জাপানের যুদ্ধোত্তর দায়বদ্ধতা নির্ধারণকারী নথিগুলো উপেক্ষা করে অবৈধ ও অকার্যকর ‘সান ফ্রান্সিসকো শান্তিচুক্তি’কে তুলে ধরায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তীব্র সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এক সংবাদ সম্মেলনে বলেন, তাকাইচি কায়রো ঘোষণা ও পটসডম ঘোষণাকে পাশ কাটিয়ে গেছেন, যেগুলো আন্তর্জাতিক আইনের অধীনে সম্পূর্ণ কার্যকর নথি এবং ১৯৭২ সালের চীন-জাপান যৌথ বিবৃতি ও চীন-জাপান শান্তি ও মৈত্রী চুক্তিসহ দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় নথিতে পুনর্ব্যক্ত হয়েছে। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে অবৈধ ও অকার্যকর সান ফ্রান্সিসকো শান্তিচুক্তিকে বেছে নিয়েছেন। এটি দেখায় যে তাকাইচি এখনো অনুতপ্ত নন, তিনি চারটি দ্বিপক্ষীয় রাজনৈতিক নথির মাধ্যমে প্রতিষ্ঠিত চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করছেন, জাতিসংঘের কর্তৃত্বকে অগ্রাহ্য করছেন এবং যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন। চীন এ ধরনের আচরণের কঠোর বিরোধিতা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানায়। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন The Chinese Foreign Ministry on Thursday denounced Japanese Prime Minister Sanae Takaichi for emphasizing the illegal and invalid "San Francisco Peace Treaty" while deliberately ignoring documents that define Japan's postwar obligations. Takaichi chose to sidestep the Cairo Declaration and Potsdam Proclamation – both recognized as having full force under international law and reaffirmed in bilateral documents including the 1972 Sino-Japanese Joint Statement and the China-Japan Treaty of Peace and Friendship – while singling out the illegal and invalid "San Francisco Peace Treaty," Chinese Foreign Ministry spokesperson Guo Jiakun said at a press conference. This shows that Takaichi still refuses to repent, continues to undermine the political foundation of China-Japan relations established by the four bilateral political documents, disregards UN authority, and openly challenges the postwar international order and basic norms of international law. He added that her remarks even attempted to stoke the "theory of undetermined Taiwan status." Calling the approach a mistake on top of a mistake, Guo said China firmly opposes it and urged the international community to remain alert. China again called on Japan to reflect and rectify, retract the erroneous comments, and demonstrate its commitments to China and its obligations as a UN member through concrete actions, the spokesperson said.

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.