অ্যাঙ্গোলায় চীনের বসন্ত উত্সব মন্দির মেলা অনুষ্ঠিত

অ্যাঙ্গোলায় চীনের বসন্ত উত্সব মন্দির মেলা অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ৪: অ্যাঙ্গোলা সময় ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির রাজধানী লুয়ান্ডায় চীনের বসন্ত উত্সব মন্দির মেলা অনুষ্ঠিত হয়েছে। অ্যাঙ্গোলায় চীনা দূতাবাস এবং লুয়ান্ডা প্রদেশের ইনগম্বোটা শহরের পৌর সরকারের যৌথ উদ্যোগে, অ্যাঙ্গোলার ‘চাইনিজ এন্টারপ্রাইজেস চেম্বার অফ কমার্স’ এবং ‘চাইনিজ চেম্বার অফ কমার্স’ এবারের এ মেলার আয়োজন করে। অনুষ্ঠানে অ্যাঙ্গোলায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং পিন, অ্যাঙ্গোলার সংস্কৃতিমন্ত্রী এবং ইনগম্বোটা শহরের মেয়রসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এই মেলায় চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র ২০২৬ সালের বসন্ত উত্সব গালার প্রোমো ভিডিও দেখানো হয়। রাষ্ট্রদূত চাং পিন বলেন, ২০২৬ সাল হলো ‘চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় বছর’। এবারের বসন্ত উত্সব মন্দির মেলা হচ্ছে এই কাঠামোর আওতায় আয়োজিত দু’দেশের প্রথম সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। এর উদ্দেশ্য- অ্যাঙ্গোলার বন্ধুদের চীনা সংস্কৃতির মনোমুগ্ধকর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দেওয়া। অ্যাঙ্গোলায় বসবাসরত প্রবাসী চীনা, বিভিন্ন খাতের বন্ধুভাবাপন্ন ব্যক্তি এবং হাজারো সাধারণ মানুষ এবারের বসন্ত উত্সবের মেলায় অংশ নেন। তারা চীনা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং চীনা খাবারের স্বাদ গ্রহণ করেন। (আনন্দী/তৌহিদ/শিখা) 中国春节庙会在安哥拉举行 总台春晚宣传片精彩亮相 当地时间1月31日至2月1日,由中国驻安哥拉使馆和安哥拉罗安达省因贡博塔市政府联合主办,安哥拉中资企业商会和安哥拉中国总商会承办的中国春节庙会在罗安达举行。中国驻安哥拉大使张斌、安哥拉文化部长扎乌、因贡博塔市长米尔卡等出席活动。2026年中央广播电视总台春晚宣传片在此次春节庙会上精彩亮相。 张斌大使表示,2026年是“中非人文交流年”,此次春节庙会是在这一框架下中安合作的首场文化盛宴,旨在让安哥拉朋友感受中国文化魅力。 在安华侨华人、安哥拉各界友好人士及民众近万人参加了此次春节庙会活动,并在现场观看了中国文艺表演、品尝了中国美食。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.