অ্যান্টার্কটিকার উষ্ণ জলে বরফ খননে চীনের বিশ্বরেকর্ড

অ্যান্টার্কটিকার উষ্ণ জলে বরফ খননে চীনের বিশ্বরেকর্ড

এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: অ্যান্টার্কটিকার উষ্ণ জলে বরফ খনন (হট ওয়াটার আইস) পরীক্ষায় নতুন বিশ্ব রেকর্ড গড়লো চীন। ৩ হাজার ৪০০ মিটারেরও বেশি গভীরে পৌঁছানোয় পূর্বের ২ হাজার ৫৪০ মিটারের অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে দেশটি। এ তথ্য জানিয়েছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।

গত ৫ ফেব্রুয়ারি চীনের ৪২তম অ্যান্টার্কটিক অভিযান দল পূর্ব অ্যান্টার্কটিকার প্রিন্সেস এলিজাবেথ ল্যান্ড অঞ্চলে অবস্থিত ছিলিন সাবগ্লেশিয়াল লেক এলাকায় এই পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এটি ছিল চীনের প্রথম হট ওয়াটার আইস ড্রিলিং পরীক্ষা।

২০২২ সালে চীনের নামকরণ করা ছিলিন সাবগ্লেশিয়াল লেক অ্যান্টার্কটিকার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ হ্রদ। এটি চীনের থাইসান স্টেশন থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

এই সাফল্যের ফলে চীন এখন অ্যান্টার্কটিকার বরফস্তরের ৯০ শতাংশেরও বেশি এলাকায় এবং আর্কটিক অঞ্চলের প্রায় সব বরফ স্তরে খনন গবেষণা পরিচালনায় সক্ষমতা অর্জন করেছে।

হট ওয়াটার ড্রিলিং প্রযুক্তি পৃথিবীর প্রাচীন পদ্ধতি। জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দেওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রচলিত যান্ত্রিক পদ্ধতির তুলনায় এটি দ্রুত বরফ ভেদ করতে পারে, পরিবেশে কম প্রভাব ফেলে।

এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল অ্যান্টার্কটিকায় গভীর বরফস্তরে হট ওয়াটার ড্রিলিং সিস্টেমের কার্যকারিতা বোঝা। পাশাপাশি ছিলিন হ্রদের উপরিভাগের বরফ ভেদ করে দূষণমুক্ত পথ তৈরি করা, যাতে ভবিষ্যতে সরাসরি পর্যবেক্ষণ ও পানির নমুনা সংগ্রহ সহজ হয়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.