Thursday, April 9, 2026
Live

অ্যাপেকের সঙ্গে চীনের বাণিজ্য ছাড়াল ১২৫ ট্রিলিয়ন ইউয়ান

অ্যাপেকের সঙ্গে চীনের বাণিজ্য ছাড়াল ১২৫ ট্রিলিয়ন ইউয়ান
ফেব্রুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা—এপেকভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের মোট বাণিজ্য ১২৫ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে চীন ও এপেক অর্থনীতিগুলোর মধ্যে মোট বাণিজ্য হয়েছে ১২৫.৪৯ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের পাঁচ বছরের তুলনায় ৩৯.৪ শতাংশ বেশি। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে অনুষ্ঠিত ২০২৬ সালের এপেক সাব-কমিটির অন কাস্টমস প্রসিডিউরস-এর প্রথম পূর্ণাঙ্গ সভায় জানানো হয়, শুধু ২০২৫ সালেই এই বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.২৯ ট্রিলিয়ন ইউয়ানে। এটি ওই বছরে চীনের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৬০ শতাংশ। ২০২৬ সালের জন্য এসসিসিপি চেয়ারম্যান হিসেবে জিএসি তিনটি উদ্যোগ প্রস্তাব করেছে—স্মার্ট কাস্টমস অংশীদারত্বের আওতায় সহযোগিতা গভীর করা, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা। জেনিফার/ফয়সল তথ্য: সিনহুয়া, ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.