জানুয়ারি ৯: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (বৃহস্পতিবার) আদ্দিস আবাবায়, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে আবি বলেন, ইথিওপিয়া চীনকে একটি বিশ্বস্ত ও ঘনিষ্ঠ ভাই এবং কৌশলগত অংশীদার হিসাবে দেখে। দুই দেশ দীর্ঘকাল ধরে, একে অপরকে সমর্থন করে আসছে। যার ফলে দু’দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হয়েছে। ইথিওপিয়া দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদী সমর্থন ও সহায়তার প্রশংসা করে এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে চীনের প্রচেষ্টার উচ্চ প্রশংসা করে। ইথিওপিয়া ‘এক-চীননীতি’ মেনে চলে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নকে উত্সাহিত করার জন্য, চীনের সাথে কাজ করতে ইচ্ছুক।
জবাবে ওয়াং ই বলেন, দুই দেশের নেতাদের মধ্যে সম্পাদিত ঐকমত্য বাস্তবায়ন, একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করা, উন্নয়নকৌশলের সারিবদ্ধতা জোরদার করা, শাসনব্যবস্থায় অভিজ্ঞতার আদান-প্রদান আরও গভীর করার জন্য, চীন ইথিওপিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক।
ওয়াং ই আরও বলেন, ইথিওপিয়া চীন-আফ্রিকা সহযোগিতার অগ্রভাগে রয়েছে। উভয় পক্ষেরই উচিত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য একসাথে কাজ করা; কূটনৈতিক সম্পর্কযুক্ত সকল আফ্রিকান দেশের ওপর চীনের শূন্য-শুল্ক নীতির সুবিধাগুলো পূর্ণভাবে ব্যবহার করা; এবং চীন ও আফ্রিকার মধ্যে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা অব্যাহত রাখা।
ওয়াং ই বলেন, চীন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক কল্যাণকর খাতে ইথিওপিয়ার সাথে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।
সূত্র: সিএমজি
আদ্দিস আবাবায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই-র বৈঠক
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.