ইইউর অন্যায্য বাণিজ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে চীন

ইইউর অন্যায্য বাণিজ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে চীন
জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) থেকে উদ্ভূত যেকোনো অন্যায্য বাণিজ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ইইউর সিবিএএম সংক্রান্ত গণমাধ্যমের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ মন্তব্য করেন। উল্লেখ্য, ইইউর কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। সম্প্রতি ইইউ সিবিএএম বাস্তবায়নের জন্য একাধিক আইন প্রণয়ন প্রস্তাব ও বিধিমালা প্রকাশ করেছে। এগুলোর মধ্যে কার্বন নির্গমনের তীব্রতার জন্য মান নির্ধারণ এবং এর আওতাভুক্ত পণ্যের পরিধি সম্প্রসারণের পরিকল্পনাও আছে। মুখপাত্র বলেন, ইইউ চীনা পণ্যের ক্ষেত্রে কার্বন নির্গমনের তীব্রতার জন্য অযৌক্তিকভাবে উচ্চ বেসলাইন ডিফল্ট মান নির্ধারণ করেছে এবং আগামী তিন বছর ধরে সেগুলো ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা করছে। এতে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অগ্রগতিকে উপেক্ষা করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, পদক্ষেপগুলো চীনের বাস্তব পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন পথের প্রতিফলন নয় এবং চীনের প্রতি স্পষ্টতই বৈষম্যমূলক আচরণ। চীন ইইউকে জলবায়ু ও বাণিজ্য সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম মেনে চলার, একতরফাবাদ পরিহার করে বাজার উন্মুক্ত রাখার আহ্বান জানায়। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.