ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তিনি বলেন, শান্তির জন্য সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে চীন।
মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মাও নিং জানান, সম্প্রতি ইউক্রেন সংকট ইস্যুতে সংলাপের একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সংলাপ ও আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র কার্যকর পথ বলে মনে করে চীন। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ এই সুযোগ কাজে লাগিয়ে একটি বিস্তৃত, দীর্ঘস্থায়ী ও বাধ্যতামূলক শান্তিচুক্তিতে পৌঁছাবে।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া