এপ্রিল ৯: চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রকাশিত “চীন (ইনার মঙ্গোলিয়া) অবাধ বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের সাধারণ পরিকল্পনা” আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হয়। এ নিয়ে চীনে অবাধ বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের সংখ্যা দাঁড়ালো ২৩টিতে।
নতুন পরিকল্পনার ফলে ইনার মঙ্গোলিয়ায় সংস্কার গভীরতর হবে; আরও বিশাল ক্ষেত্রে ও আরও গভীর পর্যায়ে উদ্ভাবনী, সমন্বিত ও বৈচিত্র্যময় অন্বেষণ চালানো হবে। তা ছাড়া, সৃজনশীলভাবে সীমান্ত এলাকার বাসিন্দাদের বাণিজ্য উন্নয়ন, আন্তর্জাতিক লজিস্টিক পরিষেবা ফাংশন জোরদার, বৈজ্ঞানিক ফলাফল রূপান্তর ও প্রয়োগের দক্ষতা বৃদ্ধি, এবং বহুক্ষেত্রে বৈদেশিক বিনিময় সম্প্রসারণসহ ১৯টি দিকের সংস্কার ও সৃজনশীল ব্যবস্থাও নির্ধারিত হয়েছে। (প্রেমা/আলিম/ছাই)