মার্চ ৩১: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল (সোমবার) দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ইতিমধ্যে ‘অর্ধেক পথ অতিক্রম করেছে’। বর্তমানে তাদের মূল লক্ষ্য হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস বা নিয়ন্ত্রণ করা।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউজ নেশন’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের যুদ্ধ সক্ষমতার মূল ভিত্তিগুলোতে সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অস্ত্র কারখানা এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন।
তিনি আরও জানান যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। এই ইউরেনিয়াম সম্ভবত কোনো আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে হস্তান্তর করা হতে পারে। তবে ইরানের বিরুদ্ধে এই অভিযান কবে নাগাদ শেষ হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
সূত্র: সিএমজি