মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল স্পেনের রাজধানী মাদ্রিদ। শহরের প্রাণকেন্দ্রে নেমে যুদ্ধবিরোধী স্লোগান দেন বাসিন্দারা।
শনিবারের এ সমাবেশে অংশ নেওয়া নারী-পুরুষসহ অন্তত ৪ হাজার মানুষের হাতে যুদ্ধবিরোধী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ায় শান্তিপূর্ণ সমাবেশ থেকে নিন্দার ঝড় ওঠে তেল আবিব ও ওয়াশিংটনের বিরুদ্ধে।
একজন বিক্ষোভকারী বলেন, ‘আমাদের দৃষ্টিতে ইরানের বিরুদ্ধে এভাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলা পুরোপুরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং একটি দেশের বিরুদ্ধে অনর্থক যুদ্ধ।’
শুধু বিক্ষোভকারীই নয়, এ যুদ্ধের বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে স্পেনের সরকারও। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তেহরানে হামলা চালাতে তার দেশের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি কখনোই দেবেন না তিনি।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি