রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের জন্য সততা বিধি জারি চীনে

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের জন্য সততা বিধি জারি চীনে

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বা এসওই-গুলোর কর্মকর্তাদের সৎ ও স্বচ্ছ আচরণ নিশ্চিত করতে সংশোধিত বিধিমালা জারি করেছে চীন। নতুন এই নির্দেশনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় তদারকি আরও কঠোর করার ওপর জোর দিল দেশটি।

বিধিমালাটি প্রথম ২০০৯ সালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো অনুমোদন করে। সম্প্রতি তা সংশোধন করে সিপিসি কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিল-এর সাধারণ কার্যালয় থেকে প্রকাশ করা হয়।

নতুন বিধিমালাটি রাষ্ট্র নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিধিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট নেতাদের পার্টির প্রতি অনুগত থাকা, আইনসম্মত ও স্বচ্ছভাবে কাজ করা, স্বার্থের সংঘাত এড়ানো, শ্রমিকদের অধিকার ও জনস্বার্থ রক্ষা এবং কেন্দ্রীয় নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে মিতব্যয়িতা বজায় রাখতে হবে।

এ ছাড়া ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, ব্যক্তিগত লাভের জন্য পদ ব্যবহার, অননুমোদিত ব্যবসায় জড়িত হওয়া, স্বজনপ্রীতি এবং প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন প্রচেষ্টা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী শাস্তিমূলক, প্রশাসনিক এবং ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

জেনিফার/ফয়সল

তথ্য: সিনহুয়া, ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.