মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরের দিকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে সাধারণ মানুষের।
তেহরানের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে উড়ে যায় একাধিক যুদ্ধবিমান। এ হামলার কিছুক্ষণ আগেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়, তারা ইরানে ফের বড় ধরনের সামরিক অভিযানে শুরু করছে।
হামলার পরই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বিত যুদ্ধ কমান্ডের সদর দপ্তর খাতাম আল-আনবিয়াতে বিমান হামলার ঘটনা ঘটেছে।
লুৎফর/ জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি