মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হচ্ছে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৬। হাইনান প্রদেশের ছিয়ংহাই-এর উপকূলীয় শহর বোয়াও-তে মঙ্গলবার শুরু হতে যাওয়া এ বার্ষিক সম্মেলন ঘিরে সোমবার আনুষ্ঠানিকভাবে খুলেছে প্রেস সেন্টার। সম্মেলনের সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
‘একসঙ্গে ভবিষ্যৎ গঠন: নতুন গতিশীলতা, নতুন সুযোগ, নতুন সহযোগিতা’ এ প্রতিপাদ্যে এবারের সম্মেলন মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারটি প্রধান বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলনে ৫০টিরও বেশি উপ-ফোরাম, গোলটেবিল বৈঠক এবং সংলাপ অধিবেশন হবে।
২০০১ সালে প্রতিষ্ঠিত বোয়াও ফোরাম বর্তমানে এশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং এশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদারের একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। একইসঙ্গে এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে সহযোগিতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে।
জেনিফার/ লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি
Press center for Boao Forum 2026 to open, preparations ready----
The press center for the Boao Forum for Asia (BFA) Annual Conference 2026 opens on Monday, with all preparations in place in the run-up to the event's start in the coastal town of Boao, in Qionghai City, south China's Hainan Province on Tuesday.
Themed "Shaping a Shared Future: New Dynamics, New Opportunities, New Cooperation", this year's BFA annual conference is scheduled to run from Tuesday to Friday. It will focus on four core topics and feature more than 50 sub-forums, roundtables and dialogue sessions.
Founded in 2001, the BFA has become a key platform for discussing Asian issues and strengthening cooperation both among Asian nations and between Asia and the rest of the world.