মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে বিশ্বের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্য নৌ পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে রোববার এ পাল্টা হুমকি দিলেন, ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ।
সামাজিকমাধ্যম এক্স-এ তিনি বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় আক্রমণ চালায় তার জবাবে এ অঞ্চলের মার্কিন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি তাদের জ্বালানি ও তেল ক্ষেত্র লক্ষ্যবস্তু হবে। এতে বিশ্বজুড়ে তেলের দাম আরও বাড়বে।
শনিবার ট্রাম্প ইরানকে হুরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে না খুললে নজিরবিহীন হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।
পারস্য উপসাগরের তীরে ইরানের দক্ষিণ উপকূলে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে দেশটির বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। আর, প্রতিদিন প্রায় ৩১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালী ব্যবহার করে বিশ্ব বাজারে পৌঁছে। কিন্তু যুদ্ধের কারণে তা এখন অনেকটাই কমে এসেছে।
লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি