মার্চ ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বিনিয়োগ ও ব্যবসার উন্নয়নের সুযোগ কাজে লাগাতে পারে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এতে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও জোরদার হতে পারে। রোববার ইউএস-চায়না বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ মন্তব্য করেন চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং।
রাজধানী বেইজিংয়ে যুক্তরাষ্ট্র-চীন বিজনেস কাউন্সিল ইউএসসিবিসি’এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে হ্য লিফেংসহ চীনের অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকতারার উপস্থিত ছিলেন। বৈঠকে তিনি উল্লেখ করেন, বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিতে ইউএসসিবিসি সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো চীনের বাজারের সম্ভাবনাকে আরও কাজে লাগাতে পারে এবং এতে দু’দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে আরও স্থিতিশীলতা ও ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠকে অংশ নেওয়া ইউএসসিবিসি’র চেয়ারম্যান রাজেশ সুব্রামানিয়াম ও প্রেসিডেন্ট শন স্টেইনসহ অন্যান্য প্রতিনিধিরা জানান, চীনের অর্থনৈতিক সম্ভাবনায় মার্কিন ব্যবসায়ীরা বেশ আশাবাদী।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি