এপ্রিল ৭: ইরানের বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র, সেতু এবং অন্যান্য অবকাঠামোর ওপর বিমান-হামলা চালানোর যে-হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তাতে বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেস। মুখপাত্রের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, কোনো বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
মহাসচিব বলেন, যুদ্ধের সময়ও কিছু নিয়ম মেনে চলতে হয়। শান্তির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ সমাধান ছাড়া, আর কোনো সম্ভাব্য বিকল্প সমাধান নেই। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সংঘাত বন্ধ করা।
এমন ধরনের বিমান-হামলা যুদ্ধাপরাধ হবে কি না, জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র দুজারিক বলেন, অপরাধ কি না তা “অবশ্যই আন্তর্জাতিক আদালতের দ্বারা নির্ধারিত হতে হবে।”
সূত্র: সিএমজি