এপ্রিল ৬: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, গতকাল (রোববার), ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এক ফোনালাপে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইরানের জাতীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
ফোনালাপে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানি জনগণের বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছে; ইরানের শিল্প ও উত্পাদন অবকাঠামো এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হুমকি ও হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক সমাজ ও জাতিসংঘের এ ব্যাপারে করণীয় আছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আক্রমণ এতদঞ্চল, এমনকি বিশ্বের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ক্রমশ গুরুতর পরিণতি বয়ে আনছে।
জবাবে জয়শঙ্কর আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তার দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ রোধের জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন দেবে। (প্রেমা/আলিম/ছাই)