এপ্রিল ৮: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ (বুধবার) নিশ্চিত করেছেন যে, ইরান, যুক্তরাষ্ট্র এবং তাদের নিজ নিজ মিত্ররা লেবাননসহ অন্যান্য সব স্থানে অবিলম্বে কার্যকর একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সামাজিক যোগাযোগ-মাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ জানান, সব বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার উদ্দেশ্যে তিনি আগামী ১০ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন।
শাহবাজ আরও বলেন, উভয়পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বোঝাপড়ার পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে গঠনমূলকভাবে অংশগ্রহণ অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, ইসলামাবাদের এই আলোচনা একটি টেকসই শান্তি অর্জনে সহায়ক হবে।
সূত্র: সিএমজি