এপ্রিল ৮: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে, স্বাগত জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার) গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।
গুতেরেস মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের সংশ্লিষ্ট পক্ষগুলোকে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্যবাধকতা পূরণ করতে, যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলতে, এবং এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করতেও আহ্বান জানান।
মহাসচিব বলেন, বেসামরিক জীবন রক্ষা ও দুর্ভোগ লাঘব করার জন্য সংঘাত বন্ধ করা হলো আশু অগ্রাধিকার। তিনি যুদ্ধবিরতি সহজতর করার প্রচেষ্টার জন্য পাকিস্তান ও অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রশংসা করেন। স্থায়ী শান্তির প্রচেষ্টাকে সমর্থন করার জন্য মহাসচিবের ব্যক্তিগত দূত জঁ আর্নো বর্তমানে এই অঞ্চল অবস্থান করছেন। সূত্র: সিএমজি