এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: এক মাসের বেশি সময় চলা ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত নিয়ে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীন। বুধবার ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর এই সমঝোতা ইতিবাচক পদক্ষেপ এবং এতে পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন জানায় বেইজিং।
মাও নিং আরও জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এ নিয়ে পাকিস্তানে আলোচনা অনুষ্ঠিত হবে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানই সর্বশেষ অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, চীন সবসময় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই এ প্রচেষ্টার লক্ষ্য এবং চীন নিজেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।