ইস্টার্ন থিয়েটার কমান্ডের ‘জাস্টিস মিশন-২০২৫’ মহড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন চীনা মুখপাত্র

ইস্টার্ন থিয়েটার কমান্ডের ‘জাস্টিস মিশন-২০২৫’ মহড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন চীনা মুখপাত্র
ডিসেম্বর ৩০: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং গতকাল (সোমবার) ইস্টার্ন থিয়েটার কমান্ডের ‘জাস্টিস মিশন-২০২৫’ মহড়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, গত ২৯ ডিসেম্বর ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানের চারপাশে ‘জাস্টিস মিশন-২০২৫’ মহড়ার আয়োজন করেছে। কিছু বিদেশি গণমাধ্যম মন্তব্য করেছে যে, এই সামরিক মহড়াটি তাইওয়ানের কাছে সাম্প্রতিক বৃহৎ আকারের মার্কিন অস্ত্র বিক্রির প্রতিক্রিয়া ছিল। এ প্রশ্নের জবাবে চাং সিয়াও কাং বলেন, ইস্টার্ন থিয়েটার কমান্ড তাৎক্ষণিকভাবে ‘জাস্টিস মিশন-২০২৫’ মহড়া আয়োজনের তথ্য প্রকাশ করেছে। এই মহড়া ‘তাইওয়ানের স্বাধীনতা’খ্যাত বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপের জন্য একটি গুরুতর সতর্কবার্তা এবং জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ। সম্প্রতি, তাইওয়ান ইস্যুতে বহিরাগত শক্তিগুলো প্রায়শই সীমা লঙ্ঘন করছে। ‘তাইওয়ানের স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উৎসাহিত করার চেষ্টা করছে, যা আন্তঃপ্রণালী সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। লাই ছিং দ্য প্রশাসন উদ্ধতভাবে ‘তাইওয়ানের স্বাধীনতা’ অনুসরণ করছে এবং সংঘাত উস্কে দিচ্ছে, যা তাইওয়ান প্রণালী জুড়ে বিশৃঙ্খলার মূল কারণ হয়ে উঠছে এবং উত্তেজনা বাড়িয়ে তুলছে। চাং সিয়াও কাং আরও বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’ তাইওয়ান প্রণালী জুড়ে শান্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেসব বহিরাগত শক্তি ‘তাইওয়ানের স্বাধীনতাকে’ প্রশ্রয় ও সমর্থন দেয়, সে সবই কেবল তাদের নিজেদের ওপর বিপর্যয় ডেকে আনবে। চীনা গণমুক্তি ফৌজ ‘স্বাধীনতা’ মোকাবিলা করতে এবং পুনর্মিলনকে উৎসাহিত করতে কখনও দ্বিধা করবে না। পাশাপাশি, জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করার জন্য বিচ্ছিন্নতাবাদ-বিরোধী ও হস্তক্ষেপ-বিরোধী পদক্ষেপ নেবে। (রুবি/তৌহিদ/সুবর্ণা) 国防部新闻发言人就东部战区“正义使命-2025”演习答记者问 国防部新闻发言人张晓刚29日就东部战区“正义使命-2025”演习答记者问。 有记者问,12月29日,东部战区在台岛周边组织“正义使命-2025”演习。有外媒评论,此次军演是针对美国近期大规模对台军售。请问对此有何评论? 张晓刚表示,东部战区第一时间发布了组织“正义使命-2025”演习信息。此次演习是对“台独”分裂势力与外部势力干涉的严重警告,是捍卫国家主权安全和领土完整的正当必要之举。 近来外部势力在台湾问题上频频越界踩线,妄图给“台独”分裂势力壮胆打气,加剧两岸对立对抗,严重损害中国主权安全,严重破坏台海和平稳定。赖清德当局无底线迎合贴靠外部势力,狂妄地谋“独”挑衅,成为破坏台海现状、加剧局势紧张的祸根乱源。 张晓刚表示,“台独”同台海和平水火不容,外部势力纵容支持“台独”只会引火烧身、自食恶果。中国人民解放军打“独”促统决不手软,将持续组织反分裂反干涉行动,坚决维护国家主权、统一、领土完整。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.