মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও শনিবার ঘোষিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাসহ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ই-কমার্স চুক্তি গ্রহণের প্রতি সমর্থন জানিয়েছেন।
লিখিত মন্তব্যে ওয়াং উল্লেখ করেন যে, ই-কমার্স সংক্রান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি ডিজিটাল বাণিজ্যের জন্য বৈশ্বিক নিয়মকানুন প্রতিষ্ঠা করে, যা আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ডিজিটাল প্রবৃদ্ধিকে কার্যকরভাবে উৎসাহিত করবে।
ওয়াং আরও বলেন, চীন এই চুক্তির সময়মতো বাস্তবায়নকে সমর্থন করে এবং আশা করে যে ভবিষ্যতে ডিজিটাল বাণিজ্যের নিয়মকানুন প্রণয়নে ডব্লিউটিও আরও বড় ভূমিকা পালন করবে।
শনিবার, ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে, ই-কমার্স বিষয়ে ডব্লিউটিও আলোচনার সহ-আহ্বায়ক দেশগুলো—অস্ট্রেলিয়া, জাপান এবং সিঙ্গাপুর— ই-কমার্স চুক্তির জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে একটি যৌথ বিবৃতি জারি করে।
১৪তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে (এমসি১৪), চীনসহ ৬৬টি ডব্লিউটিও সদস্য দেশ ঘোষণা করেছে যে, এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা ই-কমার্স চুক্তিকে কার্যকর করার একটি পথ তৈরি করবে এবং একই সাথে এটিকে ডব্লিউটিও’র আইনি কাঠামোর অন্তর্ভুক্ত করার জন্য কাজ চালিয়ে যাবে।
হাশিম/লুৎফর
তথ্য ও ছবি: সিজিটিএন।