ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের ই-স্পোর্টস শিল্প স্থিতিশীল প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। সিজিটিএন স্পোর্টস সিনের এক পর্যালোচনায় তথ্য ও চার্টের মাধ্যমে গত এক বছরে খাতটির পরিবর্তন ও বিস্তারের চিত্র উঠে এসেছে।
অনুষ্ঠানটির ই-স্পোর্টস প্ল্যাটফর্ম ‘ই-স্পোর্টস সিন’ গত দুই মাসে ৬০ হাজার নতুন অনুসারী অর্জন করেছে এবং মোট ভিউ ছাড়িয়েছে ১ কোটি ১০ লাখ, যা চীনে ই-স্পোর্টসের জনপ্রিয়তা স্পষ্টভাবে তুলে ধরে।
৮ নভেম্বর বেইজিংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত কিং প্রো লিগ (কেপিএল) গ্র্যান্ড ফাইনালের টিকিট মাত্র ১২ সেকেন্ডে বিক্রি শেষ হয়ে যায়। ওই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৬২ হাজার ১৯৬ জন দর্শক—একক কোনো ই-স্পোর্টস ইভেন্টে এটিই সর্ববৃহৎ লাইভ দর্শকসংখ্যা।
ফাইনাল সরাসরি উপভোগ করতে আসা সৌদি ই-স্পোর্টস ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন বান্দার আল সৌদ চীনের ই-স্পোর্টস পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
২০২৫ সালের চায়না ই-স্পোর্টস ইন্ডাস্ট্রি রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে চীনে ই-স্পোর্টস ব্যবহারকারীর সংখ্যা ২০২১ সালের ৪৮ কোটি ৮০ লাখ থেকে বেড়ে ২০২৫ সালে ৪৯ কোটি ৫০ লাখে পৌঁছেছে। একই সময়ে ই-স্পোর্টস শিল্পের বিক্রয় আয় দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি।
শুধু ২০২৫ সালেই চীন আয়োজন করেছে ১৪২টি পেশাদার ই-স্পোর্টস টুর্নামেন্ট, যার মধ্যে ‘লিগ অব লিজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’ ও কেপিএল গ্র্যান্ড ফাইনাল ছিল আলোচিত দুইটি ইভেন্ট।
একই সঙ্গে, চীনে তৈরি গেমগুলোর বৈশ্বিক প্রভাবও বাড়ছে। ‘অনর অব কিংস’ ও ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’-এর মতো গেম বিশ্বজুড়ে বড় ভক্তগোষ্ঠী তৈরি করেছে, যা ই-স্পোর্টসকে সংস্কৃতি বিনিময়ের এক নতুন সেতুতে পরিণত করেছে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন
ই-স্পোর্টস বাজারের হাল চীনের হাতে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.