এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তো লামকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
চীন-ভিয়েতনাম একটি অভিন্ন ভবিষ্যৎ-নির্ভর সম্প্রদায়, উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নেতাদের যৌথ উদ্যোগে চীন-ভিয়েতনাম কৌশলগত সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে।
তিনি বলেন, এক শতাব্দীতে অভূতপূর্ব দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির মুখে চীন ও ভিয়েতনামের মধ্যে শক্তিশালী ঐক্য ও সমন্বয় উভয় দল ও দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করবে।
সি জোর দিয়ে বলেন, তিনি দুই দল ও দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন এবং উন্নয়ন ও জাতীয় পুনরুজ্জীবনকে এগিয়ে নিতে, অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন চীন-ভিয়েতনাম সম্প্রদায় গঠনে অবিচলিত অগ্রগতি সাধন, নিজ নিজ সমাজতান্ত্রিক উদ্দেশ্যকে ক্রমাগত শক্তিশালী করতে এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণকর কাজ করতে তো লামের সাথে কাজ করতে প্রস্তুত আছেন, যেনো এই অঞ্চলে এবং বৃহত্তর বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
সূত্র: সিএমজি