এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প মঙ্গলবার লাওসে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতায় একটি বড় অগ্রগতি ঘটেছে।
প্রকল্পটি নির্মাণ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না গেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ। এটি উত্তর লাওসের আন্তঃসংযোগভিত্তিক পরিচ্ছন্ন জ্বালানি কেন্দ্রের অংশ।
প্রকল্পটির প্রথম ধাপে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ গিগাওয়াট। এটি লাওসের প্রথম বৃহৎ আকারের পার্বত্য সৌরবিদ্যুৎ প্রকল্প।
প্রকল্পটি পুরোপুরি চালু হলে বছরে প্রায় ১৬৫ কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে
পারবে। এর ফলে প্রতি বছর প্রায় ৫ লাখ টন মানসম্মত কয়লা সাশ্রয় হবে এবং প্রায় ১৩ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে।
প্রকল্পটিতে প্রায় ২২ লাখ ৩০ হাজার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। চীন-লাওস ৫০০ কিলোভোল্ট আন্তঃসংযোগ বিদ্যুৎ লাইনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।
ভবিষ্যতে চীন উত্তর লাওসের পাঁচটি প্রদেশে আরও পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি মধ্য ও দক্ষিণ লাওসের বাজারেও সম্প্রসারণের মাধ্যমে চীন-লাওস জ্বালানি সহযোগিতা আরও জোরদার করা হবে।
সূত্র: সিএমজি