Saturday, April 11, 2026
Live

এআই’র অপব্যবহার রোধে বিশেষ অভিযানের ঘোষণা চীনে

এআই’র অপব্যবহার রোধে বিশেষ অভিযানের ঘোষণা চীনে
জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: এআই প্রযুক্তির বিকৃত ব্যবহার বা অপব্যবহার ছড়ানো ঠেকাতে ১ জানুয়ারি থেকে চীনজুড়ে একমাস ব্যাপী বিশেষ অভিযান চালাবে চীনের ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশন (এনআরটিএ)। কিছু অনলাইন অ্যাকাউন্ট এআই টুল ব্যবহার করে ক্লাসিক চলচ্চিত্র, টিভি নাটক ও অ্যানিমেশনকে অতিরঞ্জিতভাবে বিকৃত, ব্যঙ্গাত্মক বা অশালীনভাবে উপস্থাপন করছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানায় এনআরটিএ। চীনের মহান ধ্রুপদি উপন্যাসভিত্তিক টিভি প্রযোজনা, ঐতিহাসিক ও বিপ্লবী বিষয়বস্তু, এবং বীর ও আদর্শ ব্যক্তিত্বদের উপস্থাপনাকে এআই দিয়ে বিকৃত করা ভিডিওর প্রতি বিশেষ নজর রাখা হবে। যেসব কনটেন্ট মারাত্মকভাবে বিচ্যুত, সহিংসতা, অশালীনতা উসকে দেয় সেগুলো অপসারণ করা হবে। এ ছাড়া, চীনা সংস্কৃতির অপব্যবহার বা বিকৃত উপস্থাপনার ফলে ইতিহাস, সাংস্কৃতিক প্রতীক ও জাতীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে—এমন কনটেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.