এসসিও অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের অংশগ্রহণ

এসসিও অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের অংশগ্রহণ
নভেম্বর ১৯: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল মঙ্গলবার মস্কোয় অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের (প্রধানমন্ত্রী) পরিষদের ২৪তম অধিবেশনে যোগ দিয়েছেন। বৈঠকে লি ছিয়াং বলেন, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এসসিও ‘থিয়ানচিন শীর্ষ সম্মেলনে’ প্রেসিডেন্ট সি চিন পিং ‘বৈশ্বিক শাসন উদ্যোগ’ তুলে ধরেছিলেন, যা বর্তমান পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি মোকাবিলা ও জরুরি সমস্যা সমাধানে চীনের প্রজ্ঞা ও পরিকল্পনা হিসেবে কাজ করছে। এই ‘বৈশ্বিক শাসন ব্যবস্থা’ বাস্তবায়নের সামর্থ্য এসসিও’র রয়েছে। তিনি তিনটি বিষয়ের ওপর জোর দেন। এক, সংস্থার নিজস্ব সুবিধাকে কাজে লাগিয়ে বৈশ্বিক শাসনে কার্যকর ভূমিকা রাখা এবং ‘মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ’ প্রতিষ্ঠা ত্বরান্বিত করা। দুই, উন্নয়ন ও নিরাপত্তা—এই দুই ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব অর্থনীতি গড়ে তোলা এবং সাধারণ নিরাপত্তা ও স্থায়ী শান্তি নিশ্চিত করা। তিন, সৃজনশীলতা ও রূপান্তরের শক্তিকে কাজে লাগানো। এছাড়া, চীন সদস্য দেশগুলোর সঙ্গে দ্রুত ‘এসসিও উন্নয়ন ব্যাংক’ প্রতিষ্ঠা, ‘চীন-এসসিও মেটাবলিক বা বিপাকীয় রোগ নিরাময় কেন্দ্র’ স্থাপন এবং ‘চারটি নিরাপত্তা কেন্দ্র’-এর ভূমিকা জোরদার করতে আগ্রহী। অধিবেশনে অংশগ্রহণকারী নেতারা একমত পোষণ করেন যে, থিয়ানচিন শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন, সাংগঠনিক কাঠামো উন্নত করা এবং আগামী দশ বছরের উন্নয়ন কৌশল কার্যকর করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ ছাড়া যোগাযোগ, অর্থনীতি, নিরাপত্তা ও সংস্কৃতির মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপক্ষবাদ ও জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা রক্ষায় গুরুত্বারোপ করেন তারা। অধিবেশন শেষে লি ছিয়াং সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে যৌথ ইশতেহার এবং রেলপথ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতের সহযোগিতামূলক দলিলে স্বাক্ষর করেন। (প্রেমা/তৌহিদ/ছাই)

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.