আজ (সোমবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেছেন, কম্বোডিয়া–থাইল্যান্ড সংঘাতে শান্তি ও আলোচনার বাস্তবায়নে চীন অব্যাহতভাবে কাজ করবে।
চীনা মুখপাত্র বলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের বন্ধু ও প্রতিবেশী হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে, দু’পক্ষ দুই দেশের সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা এবং উভয় দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষার দৃষ্টিকোণ থেকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাবে এবং শান্তি পুনরুদ্ধার করবে। সংঘাতটি তীব্র হওয়ার পর থেকে চীন সবসময় নিজস্ব উপায়ে শান্তি পুনরুদ্ধারে কাজ করে আসছে।
চীন অব্যাহতভাবে শান্তি ও আলোচনার বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং পরিস্থিতি প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন করবে।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)