ডিসেম্বর ১৮: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন আজ বৃহস্পতিবার বেইজিংয়ে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাত সম্পর্কিত চীন-বিরোধী নেতিবাচক গণমাধ্যম প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।
সাংবাদিক: সংবাদ অনুসারে, সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে সীমান্ত সংঘাত ঘটেছে এবং থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার সেনা অবস্থানে চীনের তৈরি অ্যান্টি-ট্যাংক মিসাইল, রকেট লঞ্চারসহ সরঞ্জাম উদ্ধার করেছে। এ সম্পর্কে চীনের কোন মন্তব্য আছে কি?
চিয়াং বিন: চীন দীর্ঘদিন ধরে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সাথে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখেছে, যার মধ্যে সামরিক ব্যবসাও অন্তর্ভুক্ত। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক প্রথার সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ এবং এটি কোন তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু করে নয়, কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাতের সাথে এর কোন সম্পর্ক নেই। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে অনুরোধ করছি যেন তারা ব্যক্তিগতভাবে অনুমান না করে এবং অপপ্রচার না চালায়।
কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয় দেশের একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে, চীন, কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাতের প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং সংঘাতের ফলে উভয়দেশের নাগরিকদের হতাহত হওয়ায় গভীরভাবে মর্মাহত। আমরা আশা করি উভয়পক্ষ তাদের সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা এবং উভয়দেশের জনগণের সাধারণ স্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, সর্বোচ্চ ধৈর্য ও সংযম বজায় রাখবে এবং যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি বাস্তবায়ন করে আলোচনার মাধ্যমে মতপার্থক্য সমাধানের পথে ফিরে আসবে। চীন শান্তি প্রচার ও আলোচনায় উত্সাহিত করছে এবং তা অব্যাহত রাখবে, যাতে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি পুনরুদ্ধারের জন্য গঠনমূলক ভূমিকা পালন করা যায়।
(স্বর্ণা/হাশিম/লিলি)
国防部回应柬泰边境冲突涉华负面舆情:有关方面不要主观臆测
12月18日,国防部新闻发言人蒋斌就柬泰边境冲突涉华负面舆情答记者问。
记者:据报道,泰国和柬埔寨军队近日发生边境冲突,泰军在柬军阵地缴获了中国制造的反坦克导弹、火箭筒等装备。请问中方对此有何评论?
蒋斌:中国长期以来与柬埔寨、泰国都开展包括军贸在内的防务合作,不针对任何第三方,完全符合国际法和国际惯例,更与柬泰边境冲突无关。我们希望有关方面不要主观臆测、恶意炒作。
作为柬泰两国共同的友好近邻,中方高度关注柬泰边境冲突,对冲突造成两国民众伤亡深感痛心。希望双方从两国边境和平稳定和两国人民的共同利益出发,保持最大程度冷静克制,尽快实现停火,回到通过对话协商解决分歧的轨道上来。中方正在并将继续劝和促谈,为推动柬泰停火止战、重建和平发挥建设性作用。
কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাত প্রসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.