কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা

কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা
ডিসেম্বর ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ বৃহস্পতিবার যথাক্রমে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোহোন এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসার সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয় পক্ষই ওয়াং ই’কে দু’দেশের সীমান্ত সংঘাতের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে এবং উত্তেজনা কমানো ও যুদ্ধবিরতির ইচ্ছা প্রকাশ করে। ওয়াং ই বলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ড উভয় দেশের বন্ধু ও প্রতিবেশী হিসেবে চীন সর্বশেষ চায় যে, দুটি দেশ অস্ত্রসংবরণ করে করে আলোচনায় বসুক। সংঘাতের ফলে উভয়পক্ষের বেসামরিক লোকজন হতাহত হওয়ায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতের তীব্রতা অতীতের যে কোনো সংঘাতের চেয়ে অনেক বেশি, যা চলতে থাকলে উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হবে এবং তা আসিয়ানের ঐক্যকেও ক্ষতিগ্রস্ত করবে। এখন জরুরি বিষয় হলো সিদ্ধান্ত নেওয়া, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি, সময়মতো ক্ষতি নিয়ন্ত্রণ করা এবং পারস্পরিক আস্থা পুনর্নির্মাণ করা যায়। ওয়াং ই বলেন, কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত বিরোধের বিষয়ে চীন শান্তি প্রচার ও আলোচনা, ন্যায্যতা ও নিষ্ঠার উপর জোর দিয়ে আসিয়ানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে মধ্যস্থতার জন্য যাত্রা করেছেন। চীন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করতে থাকবে এবং দু’দেশের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠাকে এগিয়ে নিতে গঠনমূলক ভূমিকা পালন করবে। তিনি আশা করেন যে, দুটি দেশ চীনের প্রকল্প এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে এবং চীন ও দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর কালিমা লেপনের জন্য যারা ভুল তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকবে। প্রাক সোহোন এবং সিহাসা চীনের বস্তুনিষ্ঠ ও ন্যায্য অবস্থান এবং মধ্যস্থতা ও শান্তি প্রচারের জন্য উচ্চ প্রশংসা করেন। তারা চীনের বিশেষ দূতের মধ্যস্থতাকে স্বাগত জানান এবং পরিস্থিতি শান্ত করতে ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় চীন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। (স্বর্ণা/হাশিম/লিলি) 王毅分别同柬埔寨、泰国外长通电话 中共中央政治局委员、外交部长王毅18日分别同柬埔寨副首相兼外交大臣布拉索昆、泰国外长西哈萨通电话,柬泰双方都向王毅通报柬泰边境冲突最新进展,表达了降温停火的意愿。 王毅表示,作为柬泰两国的朋友和近邻,中方最不希望看到两国兵戎相见,对冲突造成双方平民伤亡深感痛心。此轮冲突烈度远超以往,持续下去对双方都无益,也有损东盟的团结。当务之急是做出决断、尽快停火、及时止损、重建互信。 王毅说,中方在柬泰边境争端问题上坚持劝和促谈、公平公允,支持东盟的调停努力。中国外交部亚洲事务特使已启程赴柬、泰穿梭沟通,中方将继续牵线搭桥,为推动柬泰重建和平发挥建设性作用。希望两国采取有效措施保障中方项目和人员安全,警惕有人散布不实之词抹黑中国同两国的友好关系。 布拉索昆、西哈萨高度赞赏中方秉持客观公正立场、居中劝和促谈,欢迎中方特使穿梭调停,期待中方为推动局势降温及重建和平发挥更重要作用。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.