কাঠামোগত পরিবর্তনের পথে চীন-মার্কিন বাণিজ্য

কাঠামোগত পরিবর্তনের পথে চীন-মার্কিন বাণিজ্য
শুভ আনোয়ার শুল্ক বাধা, প্রযুক্তিগত নিষেধাজ্ঞা এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার মাঝেও নতুন মোড় নিয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, বরং এটি আগের চেয়ে আরও জটিল ও বহুমুখী কাঠামোর দিকে যাচ্ছে। চীনের কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৮.২ শতাংশ হ্রাস পেয়ে ৪.০১ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা একে বাণিজ্যের ধস হিসেবে না দেখে 'কাঠামোগত সমন্বয়' হিসেবে দেখছেন। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান সুয়েথোং মনে করেন, চীন-মার্কিন বাণিজ্য এখন কেবল পণ্য রপ্তানি উদ্বৃত্তের মডেল থেকে বেরিয়ে এসে বহুমুখী পণ্যের বাণিজ্যের দিকে যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, কৃষিপণ্যের পাশাপাশি বর্তমানে জ্বালানি খাত দুই দেশের সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। ডিউক কুনশান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন কুয়েলচ জানান, চিপ রপ্তানি নিয়ন্ত্রণ এবং বাজার প্রবেশাধিকারের বিষয়টি ভবিষ্যতে ধাপে ধাপে আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে। বাণিজ্যে ভাটা পড়লেও দুই দেশ এখনও একে অপরের প্রধান ব্যবসায়িক অংশীদার। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখনো চীনের পণ্যের বৃহত্তম রপ্তানি গন্তব্য। অন্যদিকে, চীন হলো যুক্তরাষ্ট্রের জন্য তৃতীয় বৃহত্তম আমদানিকারক ও রপ্তানি গন্তব্য। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে এবং স্থিতিশীল বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রস্তুত। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও তাদের কৌশল বদলাচ্ছে। যেমন—মার্কিন কেমিক্যাল কোম্পানি 'মিলিকেন অ্যান্ড কোং' চীনে তাদের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করছে। কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট সাইমন ওরামের মতে, চীন কেবল একটি বড় বাজারই নয়, বরং পরিবেশবান্ধব প্রযুক্তির অন্যতম বড় কেন্দ্র। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.