জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি খাদ্য উৎপাদনের ধরন বদলে দিচ্ছে। এই পরিবর্তনের ধারায় গবেষণা–উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে চীন। সম্প্রতি এমন মন্তব্য করেছেন সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান সিনজেনটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ রো।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২৬ সালের বার্ষিক সম্মেলনের ফাঁকে সিনহুয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক দশকে চীনে নিয়মিত সফরের মাধ্যমে দেশটির কৃষি খাতে ‘অভূতপূর্ব অগ্রগতি’ প্রত্যক্ষ করেছেন। বিশেষ করে কৃষি উৎপাদনশীলতার ধারাবাহিক বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন এবং উদ্ভাবনের গতি তাকে মুগ্ধ করেছে।
জেফ রো বলেন, সাধারণ মানুষ যতটা ভাবেন, কৃষি খাত তার চেয়েও অনেক বেশি উদ্ভাবননির্ভর। এ ক্ষেত্রে চীন দ্রুত নতুন প্রযুক্তি গ্রহণ করছে এবং এমন ডিজিটাল সমাধান গড়ে তুলছে, যা কৃষক, ভোক্তা ও পরিবেশ—সব পক্ষের জন্যই উপকারী।
তার মতে, চীনের প্রতিটি পাঁচসালা পরিকল্পনাই নতুন উন্নয়ন সম্ভাবনা তৈরি করেছে এবং কৃষি বরাবরই অগ্রাধিকার খাত হিসেবে বিবেচিত হয়েছে। আসন্ন ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও খাদ্য নিরাপত্তা গুরুত্ব পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, সিনজেনটা চীনে তাদের উদ্ভাবন কেন্দ্রের পরিসর বাড়াচ্ছে এবং শিগগিরই নতুন একটি স্থাপনার উদ্বোধনে তিনি আবার চীন সফরে যাবেন।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
কৃষি উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন চীন: সিনজেনটার সিইও
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.