জানুয়ারি ৭: বিশ্বের কোনো দেশ এককভাবে আন্তর্জাতিক পুলিশ ও বিচারক হতে পারে না। ৫ জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে জাতিসংঘে জরুরি সম্মেলন আয়োজনের পরের দিন, বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মাও নিং বলেন, অন্য দেশের জনগণের মতামতকে সম্মান করতে হবে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি ও নিয়ম মেনে চলতে হবে, বিশেষ করে বড় দেশগুলোকে ভালো দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তিনি বলেন, চীন অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তা ধারণা পোষণ করে এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে। সংলাপ ও আলোচনার মাধ্যমে দেশে-দেশে মতভেদ ও সংঘর্ষ সমাধান করা হল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সার্বিক শান্তি বাস্তবায়নের চীনা পরিকল্পনা। চীন আন্তর্জাতিক আইনের কর্তৃত্ব সমুন্নত রাখতে, জঙ্গলের আইনের বিরোধিতা করতে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করতে, এবং যৌথভাবে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে সকল দেশের সাথে কাজ করতে ইচ্ছুক।
মাও নিং আরও বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাষ্ট্রপ্রধানের মর্যাদা উপেক্ষা করে, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাকে নিজস্ব আদালতে "বিচার" করছে, যা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কোনো দেশ আন্তর্জাতিক আইনের ওপরে তার নিজস্ব নিয়মকে স্থান দিতে পারে না। চীন যুক্তরাষ্ট্রের প্রতি অবিলম্বে মাদুরো এবং তাঁর স্ত্রীকে মুক্তি দেওয়ার এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
সূত্র: সিএমজি
外交部:没有哪个国家可以充当国际警察
联合国安理会5日就美国对委内瑞拉发动军事打击召开紧急会议。外交部发言人毛宁6日在例行记者会上应询时表示,没有哪个国家可以充当国际警察,没有哪个国家可以自诩为国际法官。
毛宁指出,中方一贯主张,各国都应当尊重他国人民自主选择的发展道路,遵守国际法及《联合国宪章》宗旨和原则,大国尤应带头。“没有哪个国家可以充当国际警察,没有哪个国家可以自诩为国际法官。中方倡导共同、综合、合作、可持续的安全观,尊重各国主权、领土完整,重视各国的合理安全关切,坚持通过对话协商,以和平方式解决国家间的分歧和争端,这是应对全球安全挑战,实现普遍和共同安全的中国方案。我们愿意同各国共同捍卫国际法权威,反对丛林法则,反对干涉内政,共同维护世界的和平稳定。”
毛宁还表示,美方无视委内瑞拉总统马杜罗国家元首身份,公然在国内法院“起诉”并进行所谓“审判”,严重侵犯委内瑞拉国家主权,严重破坏国际关系稳定。“任何国家都不能将本国的规则凌驾于国际法之上。中方呼吁美方立即释放马杜罗总统和夫人,并确保他们的人身安全。”
কোনো দেশ আন্তর্জাতিক পুলিশ হতে পারে না: চীনা মুখপাত্র
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.