কোভিড-১৯ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান চীনের, ডাব্লিউএইচও’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত

কোভিড-১৯ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান চীনের, ডাব্লিউএইচও’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত
তামান্না জেনিফার কোভিড-১৯ মহামারি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে চীন। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বহুপাক্ষিকতার প্রতি অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বেইজিং। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এই অবস্থান স্পষ্ট করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডাব্লিউএইচও থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণার প্রেক্ষাপটে এই প্রতিক্রিয়া জানানো হয়। গত ২৩ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এক বিবৃতিতে ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিলের ঘোষণা দেন। একইসঙ্গে কোভিড-১৯ মোকাবিলায় চীনের প্রাথমিক পদক্ষেপ নিয়ে কিছু অপ্রমাণিত অভিযোগ তোলে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ। এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, কোভিড-১৯ মোকাবিলায় চীনের পদক্ষেপের একটি সুস্পষ্ট সময়রেখা ও দৃঢ় তথ্য রয়েছে, যা ব্যাপকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতিও পেয়েছে। এ নিয়ে বিভ্রান্তি তৈরি করে চীনকে কলঙ্কিত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। কুও চিয়াখুন আরও বলেন, ‘বহুপাক্ষিকতাই এখন আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি। চীন সবসময় ডব্লিউএইচও-কে দায়িত্ব পালনে সমর্থন করেছে, জনস্বাস্থ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেছে এবং সকলের জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে একটি বৈশ্বিক সম্প্রদায় গঠনে কাজ করে যাচ্ছে।’

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.