ক্যামেরা ও লেজার অল্টিমিটার বহনকারী একটি নতুন পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইন উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার দেশটির শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটি উৎক্ষেপণ করা হয়।
চীন জাতীয় মহাকাশ প্রশাসন ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে ‘লং মার্চ–৪বি’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে ‘চিউইউয়ান–৩ডি’ নামের স্যাটেলাইটি নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়।
কর্তৃপক্ষ জানায়, এই উপগ্রহ থেকে পাওয়া তথ্য ভূতাত্ত্বিক ও প্রাকৃতিক সম্পদ জরিপ, ভূমি পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং পরিবেশ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লং মার্চ–৪বি রকেটটি নির্মাণ করেছে শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি। এই রকেট ৭০০ কিলোমিটার উচ্চতার সূর্যসমলয় কক্ষপথে সর্বোচ্চ ২ দশমিক ৫ টন ওজনের একাধিক উপগ্রহ বহনে সক্ষম।
সূত্র: সিএমজি
ক্যামেরা ও লেজার আল্টিমিটারসহ পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.