ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক : চীনের নববর্ষ উপলক্ষে ঘোড়া বর্ষকে বরণ করতে নানা উৎসব ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। মঙ্গলবার ম্যাকাও সরকার পর্যটন দপ্তর (এমজিটিও) এসব কর্মসূচির ঘোষণা দেয়।
এক সংবাদ সম্মেলনে এমজিটিও জানায়, ২০২৬ সালের চীনা নববর্ষ উপলক্ষে কমিউনিটি অনুষ্ঠান, বর্ণাঢ্য ফ্লোট প্যারেড, ড্রোন শো ও আতশবাজির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে ‘ইয়ার অব দ্য হর্স’ উদযাপন প্যারেড এবং বিশেষ ড্রোন ও আতশবাজির প্রদর্শনী।
প্যারেডটি ১৯ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। এতে রঙিন ফ্লোট শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন প্রদর্শনী থাকবে। ম্যাকাও, হংকং, চীনের মূল ভূখণ্ডসহ কয়েকটি দেশ থেকে প্রায় ১ হাজার ৩০০ শিল্পী এতে অংশ নেবেন। পাশাপাশি থাকবে ১৭টি ভিন্ন থিমের ফ্লোট।
এ ছাড়া তিন দিন ড্রোন ও আতশবাজির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ম্যাকাও টাওয়ারের সামনের সমুদ্র এলাকায় একসঙ্গে আতশবাজি ও ৩ হাজার ৮৮৮টি ড্রোনের সমন্বয়ে আকাশজুড়ে মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করা হবে। প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। প্রতিটি শো চলবে প্রায় ১৫ মিনিট।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া
ঘোড়া বর্ষকে স্বাগত জানাতে ম্যাকাওয়ে নানা উৎসবের আয়োজন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.