এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন মহাকাশ সংস্থা-নাসার আর্টেমিস-২ মিশনের ক্রুরা চাঁদের কাছ দিয়ে উড়ে যাওয়া বা ফ্লাইবাই সম্পন্ন করার পর মঙ্গলবার তাদের ১০-দিনের চন্দ্রযাত্রার প্রত্যাবর্তন পর্ব শুরু করেছেন।
এদিকে, নাসা সোমবার চন্দ্রপৃষ্ঠের নিকটবর্তী হওয়ার সময় তোলা প্রথম ছবিগুলো প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে যে, ১০ এপ্রিল ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণের সময় নির্ধারিত হয়েছে।
৬ই এপ্রিল ওরিয়ন মহাকাশযানের জানালা দিয়ে তোলা প্রথম ছবিতে একটি অনুজ্জ্বল নীল পৃথিবী দেখা যায়।
দ্বিতীয় ছবিতে ওরিয়ন ক্যাপসুল থেকে তোলা ছবিতে পূর্ণগ্রাস সূর্য গহণের দৃশ্য দেখা যাচ্ছে, এবং নাসার প্রতিবেদন অনুযায়ী এই পূর্ণগ্রাস প্রায় ৫৪ মিনিট স্থায়ী হয়েছিল।
তৃতীয় ছবিতে নাসার মহাকাশচারী রিড ওয়াইজম্যান ওরিয়ন মহাকাশযানের প্রধান কেবিনের একটি জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছেন।
সোমবার আর্টেমিস-২ অভিযানটি পৃথিবী থেকে মানুষের ভ্রমণ করা সবচেয়ে দূরত্বের রেকর্ড ভেঙে দিয়েছে।
সূত্র: সিএমজি