ডিসেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: এবছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইয়াংজি রিভার ইকোনমিক বেল্ট অঞ্চলের মোট আমদানি-রপ্তানি মূল্য দাঁড়িয়েছে ১৯ দশমিক ১২ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি এবং এই সময়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। সম্প্রতি চীনের নানচিং কাস্টমস এই তথ্য জানিয়েছে।
চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৪৬ দশমিক ৪ শতাংশ এখন এই অঞ্চলের দখলে রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলোর সঙ্গে বাণিজ্যের মূল্য দাঁড়িয়েছে ৯.৭৩ ট্রিলিয়ন ইউয়ান, যা বছরে ১০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দেশের মোট বাণিজ্যের ৪৫.৬ শতাংশে অবদান রাখছে।
ইয়াংজি রিভার ইকোনমিক বেল্টে ইয়াংজি নদী ও এর উপনদীর তীর বরাবর অবস্থিত নয়টি প্রদেশ ও দুটি পৌরসভা অন্তর্ভুক্ত। এটি চীনের সিছুয়ান ও ইয়ুননান প্রদেশ থেকে শুরু হয়ে পূর্ব চীনের চিয়াংসু, চেচিয়াং প্রদেশ এবং আর্থিক কেন্দ্র শাংহাই পর্যন্ত বিস্তৃত এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর।
ঐশী/আজাদ
তথ্য ও ছবি : সিসিটিভি
চলতি বছর ইয়াংজি রিভার ইকোনমিক বেল্টের বৈদেশিক বাণিজ্য ১৯ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.