চীন–সৌদি আরব উচ্চপর্যায়ের যৌথ কমিটির রাজনৈতিক উপ-কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত

চীন–সৌদি আরব উচ্চপর্যায়ের যৌথ কমিটির রাজনৈতিক উপ-কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ১৫: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে যৌথভাবে চীন–সৌদি উচ্চপর্যায়ের যৌথ কমিটির রাজনৈতিক উপ-কমিটির পঞ্চম সভায় সভাপতিত্ব করেন। ওয়াং ই বলেন, চীন ও সৌদি আরবের জনগণের মধ্যে বন্ধুত্বের ইতিহাস সুদীর্ঘ এবং উভয় দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনে শক্তিশালী অভ্যন্তরীণ প্রেরণা রয়েছে। সৌদি আরব আরব ও ইসলামি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং বহুমুখী বিশ্বব্যবস্থার প্রক্রিয়ায় একটি স্বাধীন শক্তি। সাম্প্রতিক বছরগুলোতে, প্রেসিডেন্ট সি চিন পিং এবং বাদশা সালমান ও যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদের কৌশলগত দিকনির্দেশনায় দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সুস্থ ও সুশৃঙ্খলভাবে এগিয়েছে। চীন–সৌদি আরব সম্পর্ক ক্রমেই দ্বিপাক্ষিক সীমা অতিক্রম করে কৌশলগত গুরুত্ব ও বৈশ্বিক প্রভাব অর্জন করছে। চীন সবসময় সৌদি আরবকে মধ্যপ্রাচ্য কূটনীতির অগ্রাধিকারমূলক দিক এবং বৈশ্বিক কূটনৈতিক বিন্যাসের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। চীন সৌদি আরবের সঙ্গে দুই দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে, দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির সঠিক দিক নির্ধারণে, পরস্পরের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দৃঢ় সমর্থন অব্যাহত রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সমন্বিতভাবে এগিয়ে নিতে ইচ্ছুক। ওয়াং ই আরও বলেন, চীন ও সৌদি আরব একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগী। চীন “পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা” সময়কালে বিশ্বের জন্য আরও ব্যাপকভাবে উন্মুক্ত হবে, যা চীন–সৌদি আরব সহযোগিতার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। চীন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সৌদি আরবের আরও বড় ভূমিকা পালনে সমর্থন জানায়। ২০৩০ সালের রিয়াদ বিশ্ব এক্সপো আয়োজনে সৌদি আরবকে সমর্থন করে চীন। পাশাপাশি জাতিসংঘ, জি–২০, ব্রিকসসহ বহুপাক্ষিক মঞ্চে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে আগ্রহী বেইজিং। প্রকৃত বহুপাক্ষিকতা বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ন্যায় ও সুবিচার রক্ষায় চীন একসঙ্গে কাজ করতে চায়। বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের পরিস্থিতিসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে। বৈঠক শেষে, ওয়াং ই ও ফয়সাল যৌথভাবে চীন ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক, সরকারি ও বিশেষ পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। (শিশির/তৌহিদ/মুক্তা) 中国沙特高级别联合委员会政治分委会第五次会议在利雅得举行   中共中央政治局委员、外交部长王毅14日在利雅得同沙特外交大臣费萨尔主持召开中沙高级别联合委员会政治分委会第五次会议。   王毅表示,中沙人民之间友好源远流长,两国发展振兴都具有强大内生动力。沙特是阿拉伯和伊斯兰世界的重要成员,也是多极化进程中一支独立力量。近年来,在习近平主席和萨勒曼国王陛下、穆罕默德王储兼首相殿下战略引领下,两国各领域交流合作健康顺畅开展,中沙关系日益超越双边范畴,越来越具有战略意义和全球影响。中方始终视沙特为中东外交优先方向和全球外交布局重要伙伴,愿同沙方将两国领导人重要共识落到实处,把握好中沙关系前进方向,在涉及彼此核心利益问题上坚定相互支持,统筹协调各领域合作,不断充实全面战略伙伴关系内涵,将中沙关系打造成国与国之间互利互信、团结协作的新标杆,推动两国关系不断迈上更高水平。   王毅指出,中沙互为重要经贸合作伙伴。中国将在“十五五”时期进一步扩大对外开放,这将为中沙合作带来新的机遇。双方要加强能源、投资等传统领域合作,拓展新能源、绿色转型等新领域合作。中方欢迎沙特企业加大对华投资,支持中国企业赴沙特投资兴业,希望沙方继续为中国企业提供良好营商环境。双方还要密切文化、旅游等领域交流,进一步便利人员往来,增进相互了解,深化中沙兄弟情谊。中方支持沙方在国际和地区事务中发挥更大作用,支持沙方举办2030年利雅得世界博览会,愿同沙方在联合国、二十国集团、金砖国家等多边平台加强沟通协作,践行真正的多边主义,维护国际公平正义。   双方并就中东、阿富汗局势等国际和地区问题交换了意见。   会后,王毅同费萨尔共同签署两国互免外交、公务、特别护照人员签证协定。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.