ফয়সল আবদুল্লাহ
চীনের পুলিশ বাহিনীতে এতদিন প্রাধান্য ছিল আমদানি করা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের। তবে এবার দেশীয় খুনমিং জাতের কুকুরের ব্যবহার বাড়ানো হবে বাহিনীর নানা কাজে। এমনটাই জানা গেল জননিরাপত্তা মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণায়।
এই উদ্যোগের মাধ্যমে পুলিশ বাহিনীতে থাকা কুকুরের জিনগত পরিচয় থাকবে অটুট এবং এ খাতেও স্বনির্ভরতা অর্জন করবে চীন। আবার এ জাতের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে একটি জাতীয় ব্র্যান্ডও গড়ে তুলতে পারবে দেশটি।
পঞ্চাশের দশকে ইয়ুননান প্রদেশের খুনমিংয়ে স্থানীয় কুকুরের সঙ্গে আলসেশিয়ান কুকুরের সংকরায়নে জন্ম হয় খুনমিং কুকুরের। এটি চীনের প্রথম এবং একমাত্র পুলিশ ডগ, যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মেধাস্বত্ব রয়েছে।
খুনমিং পুলিশ ডগ বেস-এর প্রশিক্ষক লোং লিং জানালেন, ‘এই কুকুরটির সক্ষমতা অসাধারণ। মাদক ও বিস্ফোরক শনাক্ত করতে পারে, আক্রমণ ও ধাওয়ায় এরা খুবই দক্ষ। একই সঙ্গে এটি অত্যন্ত অনুগত।’
বহুমুখী সক্ষমতার কারণে খুনমিং কুকুর দীর্ঘদিন ধরে চীনে জননিরাপত্তা, জরুরি ব্যবস্থাপনা, কাস্টমসের চোরাচালানবিরোধী অভিযানসহ নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
এখন এ জাতের কুকুরের প্রধান উৎস খুনমিং পুলিশ ডগ বেস। এখানেই প্রশিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে গড়ে ওঠে তাদের দক্ষতা।
প্রশিক্ষকদের মতে, খুনমিং কুকুরের শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও ঘ্রাণশক্তির পাশাপাশি সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হলো— এদের আনুগত্য।
লোং লিং আরও জানালেন, ‘পূর্ণাঙ্গ আস্থা তৈরি হলে খুনমিং কুকুর ভীষণ সাহসী হয়ে ওঠে। এর সাহসিকতা আমার দরকার, তবে এদের আনুগত্যকেই বেশি মূল্য দিই।’
সম্প্রতি, কুকুরটিকে সাথে করে পুলিশি অভিযানে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন লোং। তিনি ওটাকে বিভিন্ন ঘটনাস্থলে নিয়ে অপরাধমূলক মামলার সমাধান করবেন। অংশ নেবেন অপরাধ দমন সংক্রান্ত নানা প্রতিযোগিতাতেও।
সূত্র: সিএমজি
চীনা ডগ-স্কোয়াডে বাড়ছে খুনমিং জাতের কুকুর
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.