এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি পণ্য চলতি বছরের প্রথম দুই মাসে - উৎপাদন, রপ্তানি ও বিনিয়োগ—সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।
বুধবার চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত আকারের ঊর্ধ্বে ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি খাতে উৎপাদনকারীদের মূল্য সংযোজিত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশের বেশি বেড়েছে। এই প্রবৃদ্ধি সামগ্রিক শিল্প খাতের গড় প্রবৃদ্ধির হারকে ৭.৯ শতাংশ পয়েন্ট এবং উচ্চ-প্রযুক্তি উৎপাদন খাতের প্রবৃদ্ধিকে ১.১ শতাংশ পয়েন্ট ছাড়িয়ে গেছে।
একই সময়ে খাতটির প্রধান প্রতিষ্ঠানগুলো মোট ২.৬৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৩৮৫.৩ বিলিয়ন মার্কিন ডলার) ব্যবসায়িক রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ১৪.৩ শতাংশ বেশি। বিশেষ করে ইন্টিগ্রেটেড সার্কিটের শক্তিশালী বৈদেশিক চাহিদার প্রভাবে রপ্তানি ১.২ শতাংশ বেড়েছে।
সরকারি তথ্যে আরও জানানো হয়, ২০২৫ সালে হ্রাস পাওয়ার পর এ খাতে বিনিয়োগ আবারও প্রবৃদ্ধির ধারায় ফিরেছে, যা এ শিল্পের পুনরুদ্ধার ও সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: সিএমজি