এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ঐতিহ্যবাহী ছিংমিং উৎসবের ছুটিতে বক্স অফিস আয় ৩০০ মিলিয়ন ইউয়ানের (প্রায় ৪ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার) নতুন রেকর্ড গড়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত তথ্য থেকে এ চিত্র জানা গেছে।
ছুটির এই সময়ে অ্যানিমেশন, পারিবারিক গল্প এবং সাসপেন্সধর্মী নানা চলচ্চিত্রে জমে উঠেছে প্রেক্ষাগৃহগুলো। দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি , প্রজেক্ট হেইল মেরি , ইটস ওকে এবং নাও আই মেট হার।
বসন্তের শুরুতে পালিত এই উৎসবে চীনারা সাধারণত পূর্বপুরুষদের সমাধি পরিদর্শন করেন এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান।
তবে, সাম্প্রতিক বছরগুলোয় ছিংমিং উৎসব ধীরে ধীরে ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বড় মৌসুমে পরিণত হয়েছে। আর এই সময়ে সিনেমা দেখা এখন অন্যতম জনপ্রিয় বিনোদন হয়ে উঠেছে।
সূত্র: সিএমজি