জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালে চীনের তাইওয়ান প্রণালীর দুই তীরের মধ্যে একীভূত উন্নয়ন ত্বরান্বিত করা এবং সহযোগিতা ও সংলাপ আরও সম্প্রসারণের অঙ্গীকার করেছে চীনের মূলভূখণ্ড। শুক্রবার নববর্ষের বার্তায় কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক দপ্তর ও স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের প্রধান সোং থাও বলেন, এক-চীন নীতি ও ১৯৯২ সালের ঐকমত্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং জাতীয় পুনঃএকত্রীকরণে মূলভূখণ্ড দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি জানান, চীনের তাইওয়ানের উদ্যোক্তা ও বাসিন্দাদের জন্য মূলভূখণ্ডে পড়াশোনা, কাজ ও বসবাসের পরিবেশ আরও অনুকূল করা হবে এবং দুই তীরের বিনিময় ও সহযোগিতা বাড়ানো হবে। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদ ও বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
২০২৫ সালকে স্মরণ করে সোং থাও বলেন, এটি ছিল ইতিহাস স্মরণ ও গৌরব ভাগাভাগির বছর—যে বছরে চীনের জনগণের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে বিজয় ও তাইওয়ানের চীনে প্রত্যাবর্তনের ৮০তম বার্ষিকী পালিত হয়েছে।
তিনি আরও জানান, ভ্রমণ-সহায়ক নীতির ফলে তাইওয়ান থেকে মূলভূখণ্ডে আসা দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
চীনের তাইওয়ান প্রণালীর দুই তীরের একীভূত উন্নয়ন জোরদারের অঙ্গীকার মূলভূখণ্ডের
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.