চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিবেশী দেশগুলোও উপকৃত হবে: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিবেশী দেশগুলোও উপকৃত হবে: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
চীনের নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রতিবেশী দেশগুলোর জন্যও নতুন সুযোগ তৈরি করবে। এ কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। সম্প্রতি বেইজিং সফরকালে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। কাকার বলেন, চীনের সদ্য গৃহীত সুপারিশনামায় আগামী পাঁচ বছরের অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা এ অঞ্চলের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে। ২০২৫ সালের অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ প্লেনারি অধিবেশনে ২০২৬–২০৩০ সময়কালের উন্নয়ন পথরেখা অনুমোদন করা হয়। এ পরিকল্পনা ২০৩৫ সালের মধ্যে সমাজতান্ত্রিক আধুনিকায়নের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। কাকার বলেন, চীনের জনগণকেন্দ্রিক উন্নয়ন ধারণা পাকিস্তানের জন্য অনুকরণীয় হতে পারে। তার মতে, জনকল্যাণ ও জনগণের সুখকে কেন্দ্র করে নীতিনির্ধারণ করা হলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা দৃঢ় হয়। করনীতি, উদ্ভাবন ও প্রযুক্তি—সবকিছুই মানুষের জীবনমান উন্নয়নের জন্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, চীন উচ্চমানের উন্মুক্তকরণের নীতি এগিয়ে নিচ্ছে, যা পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দেবে। এতে গবেষণা ও উন্নয়ন, ফার্মাসিউটিক্যালস, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতে চীনের প্রতিবেশী দেশগুলোরও উল্লেখযোগ্য উপকার হবে বলে জানান তিনি। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.