ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: উত্তরপশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রথমবারের মতো একটি ওয়াইন ভাইনইয়ার্ড বা আঙুর বাগান থেকে কার্বন ক্রেডিট লেনদেন সম্পন্ন হয়েছে। এটি চীনের ওয়াইন শিল্পের জন্য কার্বন মার্কেটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
লেনদেনে নিংসিয়ার ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম পরিবেশ সেবা কেন্দ্র এবং নিংসিয়া উইফুচি ফুড টেকনোলজি কোম্পানি লিমিটেড অংশ নিয়েছে। লেনদেনে মোট ৪০ টন কার্বন ডাই অক্সাইড সমতুল্য কার্বন সিঙ্ক বিক্রি হয়েছে, যার দাম টনপ্রতি ৭৫ ইউয়ান।
প্রকল্প এলাকা ১৭৯ হেক্টর ভাইনইয়ার্ড এবং ৩৬ হেক্টর বায়ুরোধক বন নিয়ে গঠিত। অনুমান করা হয়েছে, এটি প্রতি বছরে প্রায় ১ হাজার ৫৪ টন কার্বন সিঙ্ক করতে সক্ষম।
নিংসিয়া ২০২৩ সালে ভিনইয়ার্ডে কার্বন হিসাব রাখা এবং প্রকল্প প্রদর্শন শুরু করেছে। অঞ্চলটি ২০৩৫ সালের মধ্যে তার ভিনইয়ার্ড এলাকা প্রায় ৬৬ হাজার ৬৬৬ হেক্টর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া
চীনের নিংসিয়ায় প্রথমবারের মতো আঙুর বাগানে কার্বন ক্রেডিট লেনদেন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.